Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করায় দুই ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার;

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করায় দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।

    শুক্রবার (২৭/৩) সকালে নবীনগর সদরের বড় বাজারের স্বত্বাধিকারী দানা মিয়ার দোকানে মোঃ জালাল মিয়া ও শম্ভু সাহাকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮/১৮৯ ধারা মোতাবেক ২০ হাজার টাকা করে এ জরিমানা করা হয়।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, বাজার কমিটির সেক্রেটারি  আশরাফুল আলম জনিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad