চাঁপাইনবাবগঞ্জ হোম কোয়ারেনটাইনে ৮৯০:কোয়ারেন্টাইন মুক্ত ২০০
নিজস্ব প্রতিবেদক, /
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০জনে। অন্যদিকে ১৪দিন মেয়াদ শেষ হওয়ায় ২০০জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রােেন্তর কোনো খবর পাওয়া যায়নি। এদিকে করোনাভাইরাসের সংক্রমনরোধে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান ব্যতিত অন্যসব দোকান, হোটেল রেস্তোরা, সাপ্তাহিক হাটসহ সকল প্রকার সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। তবে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্ববর্তী খালঘাট শিমুলতলা, রামজীবনপুর, বালিয়াডাঙ্গা, ঝিলিমবাজার, পৌরএলাকার রেলবস্তি, রেহাইচর, নতুনহাট সহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে জনসমাগম লক্ষ্য করা গেছে। স্থানীয়ভাবে ব্যাটারিচারিত অটোরিক্সা ও রিক্সা চলাচল করায় জনসমাগম বাড়ছে। তবে পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেট দিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে।


কোন মন্তব্য নেই