Header Ads

  • সংবাদ শিরোনাম

    পরিচ্ছন্নতা কর্মীদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন পুলিশ প্রশাসন

    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি /

    ময়মনসিংহে পরিচ্ছন্নতা কর্মীদের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন পুলিশ প্রশাসন। আজ ২৭ মার্চ/২০২০ ইং শুক্রবার, সকাল ১১:০০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার জনাব, মোঃ হারুন অর রশিদ, বিপিএম মহোদয়ের পক্ষ থেকে ময়মনসিংহের সদরের কাটাখালি এলাকায় বসবাসরত পরিচ্ছন্নতা কর্মীদের ঘরে ঘরে প্রয়োজনীয় সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। 

    এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশে কর্মকর্তা সকল পরিচ্ছন্নতা কর্মীদের মাঝেও উক্ত সামগ্রী বিতরণ করা হয়। গুটা বিশ্বে আজ সাম্প্রতিক করোনা ভাইরাস নামক মহামারী (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায়। অনেক দেশে লকডাউন করে রেখেছে।

    কোয়ারান্টাইনে থাকছে বহু মানুষজন। করোনা ভাইরাস নামক মহামারী বাংলাদেশেও এর সংক্রমন পরিলক্ষিত হওয়ায় বিভিন্ন অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রতি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। 

    সাথে এই কথা বলা হয় আপনারা ঘরে থাকুন। সুস্থ থাকুন, নিজে বাঁচুন অন্যকেও বাঁচতে দিন। সামাজিক দূরত্ব বজায়ে রাখুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad