দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বৃক্ষছায়া ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ
করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশসহ সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সিয়াম সাধনার মাস মাহে রমজানের আগমনে পবিত্রতা রক্ষা করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পরস্পরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন বৃক্ষছায়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাকোওয়াত হোসেন টিটু।
পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি বলেন রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের সবচেয়ে উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ তৈরি হয়।
পবিত্র মাহে রমজান মানুষকে ধৈর্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, ও সংঘাত পরিহারের শিক্ষা দেয়।মানুষের মন সংযত করে, হতদরিদ্র ও ক্ষুধার্তদের কষ্ট, যন্ত্রণা, ব্যথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে। একে অপরের পাশে থেকে দীর্ঘ একমাস সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা সম্ভব। তাই আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
পাশাপাশি মহান আল্লাহ্ এর কাছে প্রার্থনা করি আল্লাহ্ যাতে আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন। রোজা রাখি, নামাজ পড়ি, বেশি বেশি কোরআন পড়ি। পরিবার পরিজনকে নিয়ে বাসায় অবস্থান করে সিয়াম সাধনায় ব্যস্ত থাকি। আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে সুস্থ থাকি, ইনশাআল্লাহ।



কোন মন্তব্য নেই