রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষদের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন সরকার মোঃ লিটন
এম,এ,কে আজাদ /
কিছুদিন পূর্বে জনপ্রতি নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার পর এবার রাতের আঁধারে মানুষের বাড়িবাড়ি গিয়ে করোনায় লকডাউনে থাকা কর্মহীন অসহায় মানুষদের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার।
কভিড -১৯ করোনাভাইরাসের হিংস্রতায় ধ্বংসস্তূপে পরিনত গোটা পৃথিবী, বিচ্ছিন্ন প্রতিটা দেশ, অর্থনীতির অবস্থা পঙ্গু প্রায়। ২৪ ঘন্টা কাজে ব্যস্ত মানুষগুলো আজ কর্মহীন, অর্থহীন। বাংলাদেশের বর্তমান ঘর বন্দী কর্মহীন মানুষদের পাশে সার্বক্ষণিক আছেন একজন মমতাময়ী, জনগণের আস্থার বাতিঘর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে জনগণের পাশে দাড়িয়েছে সেনাবাহিনী, নৌ বিমান, পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী, জনপ্রতিনিধি সহ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে বাগুর গ্রামের কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার তার ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী চাউল, ডাল, তৈল, আলু পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রায় ৩০০ পরিবারের মাঝে পৌছে দেন। এর আগে পুরো ইউনিয়নে কর্মহীন অসহায়দের মাঝে জন প্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। জানা যায় রাতের অন্ধকারে নিজ হাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই সকল ত্রাণ পৌছে দিচ্ছেন সরকার লিটন।
মোঃ লিটন সরকারের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, যতদিন করোনাভাইরাসের বিস্তার রোধে জনগণ কর্মহীন ঘরে বন্দী থাকবে ততদিন সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।ইতিমধ্যে বাগুর এলাকায় করোনায় আক্রান্ত ব্যাক্তি সনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা ঝুঁকি নিয়ে আপনাদের সহযোগিতায় এগিয়ে এসেছি, দয়াকরে আপনারা ঘরে থাকুন।
তিনি অনুরোধ করে বলেন, কোনো কিছুর প্রয়োজন হলে প্রশাসনকে ফোন করুন অথবা আমাকে ফোন করুন, তারপরও কেউ বাড়ির বাহিরে আসবেন না।
ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন কুমিল্লা উত্তরের জনপ্রিয় এই নেতা। সকলের একটাই কথা, মানবতার জন্য সকলের হৃদয়ে যুগ যুগ বেচে থাকুক বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত সৈনিক লিটন সরকার।



কোন মন্তব্য নেই