Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে নিখোঁজ উর্মীর সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা


    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের শেখের পাড়ার নিখোঁজ হওয়া সিনতি আক্তার উর্মির (৮) সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে তার বাবা আজহার আহমেদ। মঙ্গলবার (০৭/৪) দুপুরে বিগত ২৪ ঘন্টায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পাওয়ায় তিনি এ ঘোষণা দেন।

    জানা যায়, উর্মী গত সোমবার আনুমানিক দুপুর ১২ টায় বাড়ির বাইরে খেলতে বের হয়ে ২টা পর্যন্ত ঘরে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এতে কোন সন্ধান না পেয়ে নিখোঁজ উর্মীর বড় চাচা নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।


    এ ঘটনায় নবীনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ জসিম উদ্দিন সহযোগিদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। তিনি জানান, ভিকটিমকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    এসময় ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ও নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ উল্লাহ জসিম উপস্থিত ছিলেন। তিনি জানান, ভিকটিমের বাবা সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যোগাযোগ মোবাইল নাম্বার ০১৭১৮-৮৯৮৯২৩।


    উল্লেখ্য যে, মেয়েটি হারিয়ে যাওয়ার সময় পড়নে গেঞ্জি ও হাফ পেন্ট ছিল। গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৩ ফুট ১০ ইঞ্চি। সে ব্রাক্ষণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে।






    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad