নাচোলে আগুনে পুড়ে একটি বাড়ি ছাই হয়ে গেছে ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি /
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগুনে পুড়ে একটি বাড়ি ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের ঘিওন গ্রামে মৃত আব্দুল হকের ছেলে আব্দুল গনির বাড়িতে এ আগুন লাগে।
আগুনের সুত্রপাত হয় নিজ বাড়ির চুলো থেকে বলে বাড়ির গৃহবধু জিন্নাতুন নেসা জানান, ঘটনার পর নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেকে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ২০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. ইব্রাহীম আলী জানান। ঘটনার পর পরই নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, আইনশৃংখলা বাহীনি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা ছুটেযান।


কোন মন্তব্য নেই