Header Ads

  • সংবাদ শিরোনাম

    মোংলা স্টুডেন্টস ক্যাটারস্-এর উপদেষ্টা আমেরিকা প্রবাসী দীপঙ্কর মৃধা (দীপু)'র খাদ্য সহায়তা


    (বাগেরহাট) জেলা প্রতিনিধি:
    করোনা ভাইরাসের ভয়াল থাবায় সমগ্র বিশ্ব আজ স্থবির।
    করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্দী শ্রমজীবি নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)। ৭ই এপ্রিল মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডে ১৫২ পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, আলু, লবণ ও সাবান সহ করোনা সতর্কতা লিফলেট বিতরন করে দীপঙ্কর মৃধার মা । 
    করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দেশের খেটে খাওয়া, অসহায় মানুষ যখন হোম কোয়ারেন্টিনে কখনো অর্ধাহারে বা কখনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনই দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি ব্যতিক্রম ধর্মী নিজেস্ব উদ্যোগে  সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিপু মৃধা ।  মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেন দিপু মৃধা।
    খাদ্য সামগ্রী বিতরণে
    উপস্থিত ছিলেন, দিপঙ্কর মৃধার 'মা' সুষমা মৃধা,
    চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম,
    ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিয়াকত হাওলাদার, মোঃ শাহআলম,  সুরঞ্জন মৃধা, দীপঙ্কর এর চাচাতো ভাই মিহির মৃধা, মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর সভাপতি আজিজুর মোড়ল, আকরাম ফকির,  আফজাল হোসেন প্রমূখ।।
    এ'সময় দিপঙ্কর মৃধার 'মা' সুষমা মৃধা বলেন,
    শ্রমজীবি গরীব অসহায় মানুষদের মাঝে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ তাদের পাশে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে সহযোগিতা করতেছি, দীপঙ্কর মৃধা এর মা আবারো বলেন-তোমরা আমার ছেলের জন্য দোয়া করবে সে যেন গরিব, অসহায় মানুষের পাশে থাকতে পারে।##

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad