Header Ads

  • সংবাদ শিরোনাম

    ইউএনও কে স্যার না বলায় জবি শিক্ষার্থীকে ওসির হেনস্তা



    অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি / 
    ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট হল মাইগ্যা ডিপার্টমেন্ট,এই ডিপার্টমেন্টে মাইগ্যারা পড়ে এমনটাই বক্তব্য নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ওসি মাজহারুল ইসলামের। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্যার না বলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার সময় এসব অকথ্য ভাষা ব্যবহার করেন এই ওসি।

    বুধবার বিকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

    এই ঘটনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।স্ট্যাটাসটি অনুরূপ নিচে তুলে ধরা হল।

    “এলাকায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোক আসায় সবার মধ্যে ভয় কাজ করছিলো। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি কিন্তু কোন কাজ হয় নি। এভাবে দুই দিন পার হয়ে গেলো। এরপর এলাকার সবাই মিলে ওসিকে বিষয়টি জানাই। তিনি বললেন, ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে তাদের নাম, ঠিকানা পাঠানোর জন্য, অবশেষে আমরা তাও করি। পরব আমাদের এলাকায় দেখলাম ইউএনও, ওসি সবাই আসলো আমাদের বাজারে। তাই আমি স্বশরীরে বিষয়টি ইউএনও জানানোর জন্য কল দেই।

    তিনি আমাকে বাজারে যেতে বললেন। আমি বাজারে গিয়ে ইউএনও-কে সালাম দিয়ে বললাম, আমিই কল দিয়েছিলাম। উনি ওসিকে ডেকে বললেন শুনেন কি বলে.. ওসিঃ কি সমস্যা? আমিঃ আমাদের এলাকায় নারায়ণগঞ্জ থেকে লোক আসছে।
    ওসিঃ তো কি হয়েছে?
    আমিঃ আমি ইউএনও সাহেবকে কল দিয়েছিলাম। ওনি এখানে আসতে বলেছে।
    ওসিঃ কাকে? আমিঃ ইউএনও সাহেবকে। ওসিঃ কাকে?
    আমিঃ ইউএনও সাহেবকে?
    ওসিঃ কোথায়?
    আমিঃ গ্রামের নাম।
    ওসিঃ পড়াশোনা?
    আমিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
    ওসিঃ কিসে পড়ো?
    আমিঃ অনার্সে।
    ওসিঃ কোন সাবজেক্ট? কোন ইয়ার?
    আমিঃ ইসলামিক স্টাডিজ, ফাইনাল ইয়ার।
    ওসিঃ ইসলামিক স্টাডিজে মাগিরা পড়ে। এটা তো মাইগ্যা সাবজেক্ট। এই সাবজেক্ট তো মাইগ্যাদের সাবজেক্ট (কথাগুলো কয়েকবার বলছে)।
    এছাড়া অকথ্য ভাষায় ডিপার্টমেন্ট নিয়ে গালিগালাজ করে। ওসি আরও বলেন, আর বেডা একটা বিসিএস ক্যাডারের সাথে কেমনে কথা কইতে হয় জানস না?
    আমিঃ সরি, বুঝতে পারি নি।
    ওসিঃ তোমাদের এলাকায় লোক কত জন?
    আমিঃ লোক তো অনেক আছে। সংখ্যা তো নির্দিষ্ট করে বলা যাবে না।
    ওসিঃ কত হবে? আমিঃ ৭০০ এর মত।
    ওসিঃ ৭০০ জন কি পার না ওদের বিরুদ্ধে কিছু করতে। কি পার তাইলে? ইত্যাদি। তারপর আমি কিছু না বলে চলে আসলাম।
    এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মাজহারুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ও তো আমাদেরই ছোট ভাই। আমি একটু রাগ হয়ে কথা বলেছি। এর চেয়ে বেশি কিছু না।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad