Header Ads

  • সংবাদ শিরোনাম

    বালিয়াডাঙ্গায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ


    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 
    করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে অসহায়, দরিদ্র, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৯৬টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। সমাজের দিনমজুর, রিকসা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক ও তৃতীয় লিঙ্গের কর্মহীনদের মাঝে প্রত্যেককে ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি লবন দেয়া হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা  মো. নওশেদ আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ইউপি সচিব মো. আব্দুর রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad