করোনা ভাইরাস মোকাবেলায় ইউপি চেয়ারম্যান এর সতর্কবার্তা
ইসমাইল হোসেন, মোংলা(বাগেরহাট),প্রতিনিধি /
মোংলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার করোনা প্রতিরোধে মাস্ক বিতরন ও জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে সরকারী নির্দেশনা মোতাবেক উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে মিঠাখালী ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদারের উদ্দোগে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন ও জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সহ হাট বাজারে করোনা সচেতনতা মাইকিং, স্প্রে ছিটানো, সহ প্রায় ৬০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ ফকির, ইউপি সদস্য সজল মন্ডল সহ গ্রাম পুলিশের সদস্য'রা।
ইউপি চেয়ারম্যান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারী আকার ধারণ করেছে। করোনার প্রভাবে সারাবিশ্ব এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি অবস্থান করছে। বাংলাদেশেও ধীরে ধীরে এই প্রাণঘাতি ভাইরাসের ঘটছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। এ সময় ইউপি চেয়ারম্যান জনসাধারণের বলেন, করোনা মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি রয়েছে। মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য সকলে নিজ নিজ দায়িত্ববোধ থেকে আন্তরিকতার সাথে সকলকে কাজ করতে হবে।##


কোন মন্তব্য নেই