Header Ads

  • সংবাদ শিরোনাম

    মোংলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেসিসি মেয়র


    ইসমাইল হোসেন,মোংলা (বাগেরহাট) প্রতিনিধি / 

    খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মোংলায় করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পৌর কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্থায়ী বন্দরের পাওয়ার হাউজ এলাকায় ১শ পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
    এ সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমান, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আ: রাজ্জাক, বন্দর সিবিএ’র সভাপতি মো: সাইজউদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক মো: ফিরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad