Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে অসহায় মানুষের মাঝে নূরনগর সেবা কেন্দ্রীক ব্লাড ব্যাংক ও সমাজ কল্যাণ সংগঠনের ত্রাণ বিতরণ



    নিউজ ডেস্ক:

    করোনাভাইরাসে দূর্গতদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নূরনগর সেবাকেন্দ্রীক ব্লাড ব্যাংক ও সমাজ কল্যাণ সংগঠন এর সকল সদস্যদের সহযোগিতায় বুধবার (০১/০৪) সকালে নূরনগর এলাকার শিবপুর ইউনিয়নের ১৩ টি গ্রামে ত্রান বিতরন করেন। তাদের ত্রানের মধ্যে ছিল চাল,ডাল,তেল,সাবান সহ নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিবপুর ইউপি'র চেয়ারম্যান শাহীন সরকার,এস আই ইহসানুল হাসান,এ এস আই মশিউর রহমান এবং কবির আহাম্মদ সহ এলাকার সর্বস্তরের জনগন।


    শাহীন সরকার বলেন, "দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করে জয় লাভ করতে পারব ইনশাল্লাহ।"

    এএসআই মশিউর রহমান উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে করোনায় মোকাবলায় মানুষের করনীয় এবং সবাইকে নামাজ পরার জন্য আহবান জানান।

    এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্টাতা ৪জন সদস্য তারা হলেন, সাইফুল আহমেদ সুমন,সোহেল রানা,সোহাগ মিয়া,আরিফুল ইসলাম ও সকল সদস্যবৃন্দ।
    কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনিসুল হক(অপু),ফারুকুল ইসলাম(আসিফ)।

    উল্ল্যখ্য যে,ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে মানুষের কল্যান হবে এ ধরনের সামাজিক কার্যক্রম এলাকায়  চালিয়ে যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

    তথ্য প্রেরণ: মোহাম্মদ খাইরুল এনাম, নবীনগর।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad