Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাদামতলা যুব উন্নয়ন ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে করোনা মহামারী দুর্যোগ মোকাবেলায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / 

    করোনা ভাইরাস কোভিড-১৯ একটি বৈশ্বিক দুর্যোগ। সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও এটি মহামারী আকার ধারণ করেছে। প্রতিনিয়ত আমাদের দেশেও মৃত সহ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের এই ভয়াবহ মহামারী দুর্যোগে জনসমাগম এড়াতে ছুটিতে রয়েছে দেশের সাধারন জনগন। অত্যন্ত প্রয়োজন ব্যতীত কেউ বের হচ্ছেন না।বিপাকে পড়েছে হতদরিদ্র, গরীব, দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় গরীব ও নিম্নআয়ের প্রতিটি পরিবারের মাঝে দেশের দুর্যোগ কালীন সময়ে ঘরে ঘরে খাবার সামগ্রী বিতরণ করার আদেশ দিয়েছেন। সেই আদেশ পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনদরদি নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপির নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাদামতলা এলাকার বাদামতলা যুব উন্নয়ন ও ক্রীড়া সংগঠনটি নিজস্ব অর্থায়নে গতকাল বিকাল ৫ টায় হতদরিদ্র, গরিব, অসহায়, দুস্থ, বৃদ্ধ এবং নিম্ন আয়ের সাধারণ খেটে খাওয়া দিনমজুরদের মাঝে সহায়তার জন্য প্রায় ১৭০ টি পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং প্রত্যেককে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি গরীব ও দুঃখী মানুষের বন্ধু  মানব সেবায় আত্মনিবেদিত প্রাণ জনদরদী নেতা ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং  বর্তমান ঢাকা ৪- আসনের কদমতলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন রনি এবং সংগঠনটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভান্ডারী ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা মোঃ আল-আমিন ভান্ডারী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন রনি বাদামতলা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, প্রবাসী ভাইয়েরা ঘরে থাকুন, একান্ত প্রয়োজনে মাস্ক পড়ে বের হবেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই সকলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ঠান্ডা এবং বাহিরের খাবার খাওয়া থেকে বিরত থাকি, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। তিনি আরও বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় আমাদের সংগঠনটি সর্বাত্মক সহযোগিতায় সর্ব সময়  দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতিতে পাশে থাকবে এবং পূর্বের ন্যায় এলাকার যে কোনও সমস্যায় আমাদের সংগঠনটি পাশে রয়েছে।এসময় সার্বিক সহযোগিতায় ছিল মোহাম্মদ জুয়েল, আলম, ইমন, পারভেজ, মোঃ স্বপন বিশ্বাস, আফজাল, মোঃ রাসেল, আলামিন-২, আসিফ সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad