Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী, সাবান ও মাস্ক বিতরণ।


    অমিত কুমার ঢালী ,কয়রা (খুলনা) প্রতিনিধি :- 

    ২রা এপ্রিল ২০২০, বৃহস্পতিবার সকাল ১১টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে, খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ‍্যাড: সুজিত অধিকারীর নেতৃত্বে করোনায় প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর ও দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী, সাবান ও মাস্ক বিতরণ করেন। 

    খাদ‍্য সামগ্রী বিতরণ কালে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ‍্যাড: সুজিত অধিকারী জানান, "বর্তমানে আমারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। করোনার কারনে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের কথা মাথায় রেখে বর্তমান সরকার আপ্রান সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি  আরও বলেন বর্তমান সরকারের পাশাপাশি ব‍্যক্তি উদ্যোগে  তিনি ও তার দলের নেতাকর্মী এই দূর্যোগ মূহুর্তে অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ও নিত‍্য প্রযোজনীয় মালামাল বিতরন করে চলেছেন। যতটা সম্ভব খুলনার প্রতিটি উপজেলায় নিজ উদ্যোগে খাদ‍্য সামগ্রী পৌছে দিচ্ছেন "। 

    এ সময় উপস্থিত ছিলেন, খুলনা - ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আকতারুজ্জামান বাবু, লা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়নেতা অসিত বরণ বিশ্বাস,পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইকবল মন্টু, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জিএম মোহসিন রেজা ও বিজয় কুমার সরদার সহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন গন‍্যমান‍্য সাংবাদিক বৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad