শ্রমিকদের বাধ্যতামূলকভাবে কাজ করানো হচ্ছে মোংলা ইপিজেডে, অভিযোগ শ্রমিকদের
বাগেরহাট(জেলা) প্রতিনিধি:: মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে বাধ্যতামূলকভাবে কাজ করনো হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে মোংলার স্থায়ী বন্দরের বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইপিজেডের ‘জীম লাইট বি ডি বাংলাদেশ’ নামে ফ্যাক্টরি অভিমুখে দলবেঁধে ছুটছেন শ্রমিকরা।
তবে ফ্যাক্টরির ম্যানেজার নাজমুল ইসলাম শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাউকে কাজ করতে বাধ্য করা হচ্ছে না। যারা কাজ করছে, তারা স্বেচ্ছায় করছে।’
কর্মস্থলে যাওয়ার সময় শ্রমিকদের সামাজিক দূরত্বও মানতে দেখা যায়নি। গা ঘেঁষে হেঁটে এবং যানবাহনে ঠাসাঠাসি করেই কর্মস্থলে ছুটছেন তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ভূমিকাও দেখা যায়নি।
এ সময় সাংবাদিকদের ছবি তুলতে দেখে ছুটে আসেন শ্রমিকরা। তারা বলেন, ‘আমাদের জোর করে কাজে নেওয়া হচ্ছে। কাজে যোগ না দিলে চাকরি থেকে বাদ দেওয়া হবে জানিয়ে কর্তৃপক্ষ আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছেন।’
এ বিষয়ে মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার (জিএম), মাহমুদ আহমেদ সিদ্দিক বলেন, ‘শ্রমিকদের সাথে প্রতারণা করে জোর করে কাজ করালে ওই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, করোনা বিধিনিষেধে মোংলা ইপিজেডের ২৩টি ফ্যাক্টরি সম্পূর্ণ বন্ধ রয়েছে।##



কোন মন্তব্য নেই