করিমগঞ্জে বিভিন্ন পোষ্টে ডিউটি তদারকি ও বাজারের অবস্থা সরেজমিন পরিদর্শন করেন ওসি মমিনুল হক।
মোঃ জনি হোসেন করিমগঞ্জ।
করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশের মত করিমগঞ্জ উপজেলায় চলছে লকডাউন ।সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ।পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল।এতে কর্মহীন হয়ে পড়েছেন দিন মজুর, শ্রমিক,রিকশা চালক সহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় চাউল,ডাল,পিয়াজ,আলো,সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পোষ্টে ডিউটি তদারকি বাজারের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন করিমগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ বাজার, মোরগ মহল বিভিন্ন পোষ্টে ডিউটি তদারকি ও বাজারের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন করিমগঞ্জ থানার (ওসি) মমিনুল হক।
বাজার পরিদর্শনের সময় করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্য বলেন,গত কয়েকদিন ধরে উপজেলার বাজার গুলোতে নিত্য প্রয়োনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি থাাকলেও আজ পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজারে ব্যবসায়ীরা স্থিতিশীল মূল্যে দ্রব্য বিক্রি করছে। এতে করিমগঞ্জ উপজেলার চাউল,পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে। এখানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোন সুযোগ নেই। করোনা ভাইরাস আতংকে ব্যবসায়ীরা বেশি দামে এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা থেকে বিরত থাকবেন।ক্রেতারা কোন অবস্থাতেই প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য ক্রয় করা থেকে বিরত থাকবেন।
তিনি আরো বলেন,করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে সবাইকে।করিমগঞ্জ উপজেলার দ্রবমূল্যের বাজার স্থিতিশীল রাখতে করিমগঞ্জ উপজেলার অন্যান্য বাজার পরিদর্শন অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই