চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দিনমজুরদের খাদ্য সামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ /
বাংলাদেশ ছাত্রলীগ,চাঁপাই নবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাকলায়েন আলম এর সার্বিক সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে গরীব,অসহায় ও দিনমজুর ৯৭ টি পরিবারকে ৩ দিনের সকালের নাস্তার জন্য ৩ কেজি আটা,১.৫ কেজি আলু,আধা কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয় । এসময়
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নেতা, চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রবিউল আওয়াল রবি,
বাংলাদেশ ছাত্রলীগ, চাপাই নবাবগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন রনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোনো মুবাশশির,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ পিয়াস,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম চঞ্চল, ও সদর উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকতারুল ইমরান সহ আরো অনেকে । এসময় তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ।


কোন মন্তব্য নেই