Header Ads

  • সংবাদ শিরোনাম

    মানব সেবামূলক প্রতিষ্ঠান থার্ডআই এর কর্মীগণ করোনা দুর্যোগ প্রতিহত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন


    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ- 

    করোনাভাইরাস এর কারনে বিশ্বের সর্বস্তর আজ দিশেহারা। আমাদের বাংলাদেশেও এর প্রভাব বিস্তার করছে। সেজন্য মহামারী দুর্যোগে জনসমাগম এড়াতে ছুটিতে রয়েছে দেশের সাধারন জনগন। প্রয়োজন ব্যতীত কেউ বের হচ্ছে না। দেশের এই ক্রান্তিলগ্নে মানব উন্নয়ন প্রকল্পের সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানটির কর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ ও মানবতার সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণের রায়েরবাগ কদমতলী আসা যাওয়ার পথে সাধারণ জনতা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথার টুপি বিতরণ, প্রায় কয়েকটি এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়, গরীব অসহায় মানুষের মাঝে ১ টন চাল বিতরণ করা সহ আলু, পিয়াজ, ডাল বিতরণ করেন, শক্তি+ দই এর সাথে সবুজ ভাই রাসু ভাই এর মাধ্যমে গরীব অসহায় পথশিশুদের মাঝে ১৫০০ পিস দই বিতরণ করেন। শিশুরাই দেশের ভবিষ্যৎ, আর এদের মুখে হাসি ফোটাতে থার্ড আই প্রতিষ্ঠানটি সর্বসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বাসায় বাসায় গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছে এছাড়াও মহিমান্য ও তাৎপর্যপূর্ণ শব-ই-বরাতের রাতে সাধারণ গরীব খেটে খাওয়া পরিবার গুলো যেন একটু ভালো খেতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সংস্থাটির চেয়ারম্যান এটিএন বাংলার এডমিন পারভেজ ইমাম। যার কষ্টের ফলে এই প্রতিষ্ঠানটি গড়া সম্ভব হয়েছে ও সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ মোস্তাফিজুর রহমান মিলন যিনি অত্যন্ত কঠোর পরিশ্রমই একজন ব্যক্তি। মানবতার সেবার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দেশের এই ভয়াবহ অবস্থায় তার মত এমন উদীয়মান একজন সমাজসেবক বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নেওয়া প্রয়োজন। তাহলেই করোনা ভাইরাস প্রতিরোধ দ্রুত সম্ভব হবে। এই সংস্থাটিকে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী যুবলীগ নেতা মানবতা ও মানুষের সেবক মোঃ আব্দুল মালেক মুন্সী সর্ব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মহৎ ব্যক্তিটি বর্তমানে অসুস্থ। তবুও সকল প্রকার দুর্যোগ মোকাবেলার জন্য সকল প্রকার সহায়তাসহ সচেতনতামূলক পরামর্শের জন্য তিনি সর্বদাই পাশে ছিলেন এবং আছেন। এই সংস্থাটির পাশে সার্বিকভাবে রয়েছেন মোঃ রুবেল এবং বিল্লাল।এই সংস্থাটি যেন করোনা ভাইরাস প্রতিরোধে আরও পদক্ষেপ নিতে পারেন সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এগিয়ে আসা প্রয়োজন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad