এসএসসি ২০২০- ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সহায়তায় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা সহ অসহায় দুস্থদের খাবার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় থানাধীন কুতুবপুর ইউনিয়নের আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় এস এস সি ব্যাচ-২০২০ এর কয়েকজন কৃতি শিক্ষার্থীর উদ্যোগে উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্রের আলোয় আলোকিত মেধাবী ছাত্র নাহিদুল ইসলাম রবিন, শাহীন হোসাইন এর সার্বিক পরিচালনায় স্কুলটির চতুর্থ শ্রেণীর কর্মী এবং গরীব-দুস্থদের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ বিতরণ করেন। এসএসসি ২০২০- ব্যাচের কৃতি শিক্ষার্থীরা দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে মারামারি দুর্যোগ করোনা ভাইরাস কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলায় যেভাবে পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এজন্য স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার, স্কুলটির প্রতিষ্ঠাতা আহসান উদ্দিন এবং স্কুলটির সভাপতি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সী এসএসসি- ২০২০ ব্যাচের সকল শিক্ষার্থীকে শ্রদ্ধাভরে ভালোবাসা জানিয়েছেন।


কোন মন্তব্য নেই