Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে উপজেলা স্বাস্থ্য সহকারীদের এমপি'র দেওয়া পিপিই বিতরণ


    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কর্তৃক প্রদত্ত পিপিই উপজেলা স্বাস্থ্য সহকারীদের মাঝে বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (০২/০৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলায় কর্মরত ৮৮ জন স্বাস্থ্য সহকারীদের হাতে তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

    উল্লেখ্য যে, এমপি এবাদুল করিম বুলবুল করোনায় স্বাস্থ্য সুরক্ষায় কয়েক'শ পিপিই, সেনিটাইজার ও মাস্ক অনুদান দিয়েছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad