Header Ads

  • সংবাদ শিরোনাম

    মহামারী দুর্যোগ করোনায় গৃহবন্দী কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন-মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু


    নিজস্ব প্রতিনিধি, রাহাদ হোসেন / 

    করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মেনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির কৃর্তি সন্তান বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। মুক্তিযুদ্ধে যেভাবে ঝাপিয়ে পড়েছিলেন তিনি ঠিক তেমনি করোনা মহামারী ভাইরাস কোভিড-১৯  প্রতিরোধে মুলাদি বাবুগঞ্জ বাসীর পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ জনগণের নয়নের মনি মাননীয় সংসদ সদস্য বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু।এমপি ঘরে বন্দি বাবুগঞ্জ জেলার  অসহায় দুস্থ পরিবারের মাঝে শনিবার বিভিন্ন খাদ্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ বিতরণ করেছেন। সাধারণ জনগণকে সচেতন থাকতে বলেছেন, প্রবাসী বন্ধুদের বাইরে বের হতে না করেছেন, মাস্ক ব্যতীত বাহিরে যেতে নিষেধ করেছেন। সেই লক্ষ্যে গভীর রাতেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাস্ক পরিয়ে দিয়েছেন। জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে দিয়েছেন। বরিশাল-৩ আসন কে মশক নিধন মুক্ত এবং করোনা ভাইরাস জীবাণু রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    ঘরে অবস্থান নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়ে তাঁর নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক দরিদ্র লোক কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন ওই সব পরিবারকে খাদ্য সহায়তা দিতে ব্যক্তিগত অর্থায়ন ও উদ্যোগে তিনি শনিবার সকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাড়িতে, দারিদ্র পরিবারের মাঝে তিনি ওই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। এসময়ে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে সতর্ক থাকার আহবান করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    সকালে খাদ্য সামগ্রী বিতরণ সময়ে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মুকিতুর রহমান কিসলু, জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কবির উদ্দিন, যুগ্ন-আহবায়ক শামিম আহসান, হাজী জাহাঙ্গীর হাওলাদার, আনিছুর রহমান হিমু, মোকলেছুর রহমান মাতুব্বর, সালাউদ্দিন মুন্না, মোরসেদ আলম, এনামুল হক কবির, জুয়েল হাসান রিয়া, আরিফ হাওলাদার, জাতীয় পার্টির নেতা মোঃ সাইফুল ইসলাম সুমন মোল্লা, সোহেল হাওলাদার, আলী, খাইরুল কবির লিটন, ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইউসুব মোল্লা সহ ইউনিয়ন জাতীয় পার্টির দলীয় ব্যক্তি বর্গ ছিলেন।
    এছাড়াও মুলাদী ও বাবুগঞ্জ এলাকার ভিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে হাতধোয়ার ব্যবস্থা করনে তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad