নবীনগরে ডাঃ হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের কর্মহীন পরিবারের মাঝে খাবারসামগ্রি বিতরণ
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে ডাঃ হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইব্রাহিমপুর ইউনিয়নের ৩১২ টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবারসামগ্রি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (০৪/৪) ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামান ও তার সহোদরদের পৃষ্ঠপোষকতায় এলাকার যুবকদের সহযোগিতায় এ বিতরণ কাজ সম্পন্ন করা হয়।
এসময় ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুছা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজহারুল হক খোকন, ইউপি সদস্য আর আমীন খন্দকার, অদুদ মেম্বার, লুৎফর রহমান স্বপন, আলী মাহমুদ রাসেল, যুবলীগ নেতা মোস্তফা জামান, মাজেদুল ইসলাম মাষ্টার, মানিক মিয়াসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামান জানান, অসহায় মানুষদের দুঃসময়ে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই