দেবিদ্বারে পৌর এলাকার সাইলচরে ট্রাকের চাপায় নারী নিহত ।
সাইফুল ইসলাম সজিব,দেবিদ্বার থেকে /
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার সাইলচর অংশে ট্রাকের চাপায় আলেকা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন ।
রবিবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় সময় এই দূর্ঘটনা ঘটে।নিহত আলেকা বেগম দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের দিলু মিয়ার স্ত্রী ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আলেকা বেগম দেবিদ্বার এর একটি প্রাইভেট হাসপাতালে আয়ার কাজ করতেন । হাসপাতাল থেকে কাজ শেষ করে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে ।
পরে পরিচয় সনাক্ত হওয়ার পর নিহত আলেকা বেগম এর লাশ মহাসড়ক থেকে স্বজনরা বাড়িতে নিয়ে গেছে ।


কোন মন্তব্য নেই