দেবিদ্বারে লকডাউন হয়ে গেল একটি বাড়ি।
জামাল উদ্দিন দুলাল,দেবিদ্বার /
কুমিল্লার দেবিদ্বারে জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান সরকারের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে তার বাড়ি লকডাউন ঘোষণা করেন দেবিদ্বার সহকারী কমিশনার ভূমি মোসা: সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর।
জানা যায়, ওই বাড়ির একটি লোক শ্বাসকষ্টে ভুগছে, খবর পেয়ে প্রশাসন বাড়িটি লকডাউন করে।


কোন মন্তব্য নেই