রাতের আধারে কর্মহীন অসহায় এবং নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ঘরবন্দী মানুষের জন্য নিজস্ব অনুদানে ৩০০ টি পরিবারের পাশে দাঁড়ালেন- মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা (এম বি এ)
নিজস্ব প্রতিনিধি, রাহাদ হোসেন /
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা (এম বি এ)। তিনি কর্মহীন, গরীব, দুস্থ, অসহায়, দুঃখী মানুষের সেবায় প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। সত্যি বলতে তিনি মানবতার সেবায় একজন পরম আস্থাভাজন মানুষ। তার মা মরহুম রোকসানা বেগম কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছিলেন।রোকসানা বেগম ৪,৫,৬ নং তিনটি ওয়ার্ড কে তার পরিবার ভাবতেন। ৪,৫,৬ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের আস্থার প্রতীক ছিলেন তাঁর মা মরহুম রোকসানা বেগম।ঠিক সেই লক্ষ্যেই যোগ্য মায়ের যোগ্য কন্যা হিসেবে রাতের আঁধারে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ৪,৫,৬ নং ওয়ার্ডের গরীব, দুস্থ, অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ঘরবন্দী ৩০০ টি পরিবারকে নিজস্ব অনুদানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের পাশে এসে দাঁড়িয়েছেন মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা। এসময় তার সাথে ছিলেন তার একমাত্র ছোট খালা আসন্ন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সংরক্ষিত মহিলা আসন অভিভাবক সদস্য ব্যালট নং-৯ এর প্রার্থী কাকলী আক্তার এবং মামা সানোয়ার হোসেন। মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কার মত একজন জনপ্রতিনিধি প্রতিটি ওয়ার্ডেই প্রয়োজন। খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের কর্মহীন, দুস্থ্য, অসহায়, গরিব এবং নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ঘরবন্দী মানুষের মাঝে পর্যায়ক্রমে নিজ অর্থায়নে গত ৩/৪/২০২০ ইং তারিখ ৪ নং ওয়ার্ডে ১০০ পরিবারকে, ৪/৪/২০২০ ইং তারিখ ৫নং ওয়ার্ডের ১০০ পরিবারকে ও ৫/৪/২০২০ ইং তারিখ ৬ নং ওয়ার্ডের ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।নিজ অর্থায়নে কারো জন্য কিছু করতে পারার মাঝে আনন্দটা একটু বেশিই থাকে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই আমাকে এ কর্মহীন মানুষগুলোর পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার তৌফিক দান করার জন্য।বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় দুস্থ্য মানুষগুলোর পাশে এসে দাঁড়ালে প্রতিটি এলাকায় অনাহারে হয়তো কাউকে থাকতে হবেনা। ইতিপূর্বে, তিনি আদর্শ মানবসেবা সংঘ এর উদ্যোগে ওয়ায়েস করনী আদর্শনগর এলাকায় বৃদ্ধ গাড়ি চালক থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই তার ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য এখন থেকে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন এবং সাধারণ জনগণের মাঝে সুরক্ষা মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সকলকে ঘরের বাহিরে বের হলে মাস্ক পরতে বলেছেন এবং প্রবাসীদের ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন। প্রতিনিয়তই তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনা ভাইরাস জীবাণু থেকে মুক্তি এবং মশক নিধনের জন্য জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছেন। তিনি সর্বশেষে বলেন, ৪,৫,৬ নং ওয়ার্ডের করোনা ভাইরাস প্রতিরোধে এবং কর্মহীন, গরীব, দুস্থ, অসহায়, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ঘর বন্দী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার জন্য সার্বিক সহযোগিতায় তিনি পাশে আছেন এবং থাকবেন। আল্লাহ আপনি আমাদের এ মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুন।


কোন মন্তব্য নেই