Header Ads

  • সংবাদ শিরোনাম

    গরিব ও অসহায়দের আস্থাভাজন জনপ্রতিনিধি মেম্বার মোঃ আলাউদ্দিন হাওলাদারের সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ

    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ

    শতাব্দীর ভয়াবহ অদৃশ্য মানব শত্রু নভেল করোনাভাইরাস তান্ডব চালাচ্ছে সারা দুনিয়ায়। কেড়ে নিচ্ছে লক্ষাধিক মানুষের প্রাণ। প্রতি মহূর্তেই মুত্যুর আতংক ছড়িয়ে পড়ছে মানব সভ্যতায়। এই আতংক থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। প্রতিদিন বেড়েই চলছে নতুন আক্রান্ত ও মুত্যু। এই ভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধে বাংলাদেশ সরকার সকল শ্রেণী-পেশার মানুষকে ঘরে থাকার আহবান জানালে, সকল ধরনের কর্ম ত্যাগ করে নিজ নিজ ঘরে দিনের পর দির বন্দী জীবন অতিক্রম করছেন ধনী-দরিদ্র সকলেই।
    বাংলাদেশ সরকার দিন মজুর, রিক্সা ভ্যান চালক, চা বিক্রেতা, হকার,শ্রেণীর অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতি ইউনিয়নে তালিকা প্রস্তুুত করে ত্রাণ বিতরণ করেছেন। আজ ১৬/৪/২০২০ ইং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকায় ৫ম বারের মত সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ৫নং ওয়ার্ডের মানব সেবক এবং করোনা ভাইরাস প্রতিরোধের পরিশ্রমী জনপ্রতিনিধি মেম্বার মোঃ আলাউদ্দিন হাওলাদার। যিনি ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪,৫,৬ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
    এই ব্যক্তিটি করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত তার ৫ নং ওয়ার্ডের সকল সাধারণ জনগণকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। গৃহবন্দী, অসহায়, কর্মহীন মানুষদের পাশে সার্বিক সহায়তায় তিনি পাশে রয়েছেন। ত্রাণ বিতরণ কালীন সময় তিনি বলেন, আমি ৫ নং ওয়ার্ডের মানুষের পাশে যেকোনো সহায়তায় পাশে রয়েছি। এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করার তা আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে করে যাব।
    তিনি আরো বলেন, ৫ নং ওয়ার্ডের সকলের কাছে একটাই মিনতি আপনারা ঘরে থাকুন করোনা থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের পরম আস্থাভাজন ব্যক্তি জনদরদী নেতা মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের আলহাজ্ব একেএম শামীম ওসমানের সকল নির্দেশনা মেনেই আমি আমার ৫ নং ওয়ার্ডের দুঃখী, দরিদ্র, অসহায়, কর্মহীন, গৃহবন্দী মানুষের সেবা দিয়ে যাবো।
    সর্বশেষে তিনি বলেন, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি ৫নং ওয়ার্ডের সকল মানুষকে করোনা মহামারী দুর্যোগ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামীন মুক্তি দান করুক। সামনে মাহে রমজান হে মহান দয়াময় খতম তারাবীর সহিত যেন আমরা আবার মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad