অবশেষে ক্ষমা চাইলেন ওসি মাজহারুল ।
অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধি /
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইওনো) স্যার না ডাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীকে হেনস্তা করায় নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার অফিস ইনচার্জ মাজহারুল ইসলাম অবশেষে ক্ষমা চেয়েছেন। তার হেনস্তা শিকার শিক্ষার্থীকে ফোন দিয়ে উক্ত ঘটনার জন্য ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করেন এবং তার কাছে ক্ষমা চান।
হেনস্তার শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী শফিকুল ইসলাম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করছেন। পোস্টে তিনি উল্লেখ করেন কলমাকান্দা থানার ওসি তাকে ফোন দিয়ে উক্ত ঘটনার জন্য ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে।
উল্লেখ্য, এর আগে ইওনোকে স্যার না ডাকায় নেত্রকোনা জেলা কলমাকান্দা থানার অফিস ইনচার্জ মাজহারুল ইসলাম ওই শিক্ষার্থীকে হেনস্তা করে এবং তার ডিপার্টমেন্ট নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ওই শিক্ষার্থী উক্ত ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিলে সেটি ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় বইতে শুরু করলে তিনি তোপের মুখে পরে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন।


কোন মন্তব্য নেই