Header Ads

  • সংবাদ শিরোনাম

    উপস্থিত থেকেই সরকারী ত্রান দিচ্ছেন জনপ্রিয় চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরী


    সাইফুল ইসলাম সজিব, দেবিদ্বার,কুমিল্লা
    /
    মহামারী করোনা ভাইরাসে যখন সারাদেশে একের পর এক চালচুরির ঘটনা ভাইরাল হচ্ছেন জনপ্রতিনিধিরা , অভিযোগ উঠছে  ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কার্যক্রম নিয়ে ঠিক তখনই ব্যাতিক্রমী এক চেয়ারম্যান কে দেখা গেছে কুমিল্লার দেবিদ্বারে । 

    তিনিঁ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ও কুমিল্লা উঃজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধূরী । ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, জনগনের  কোনো প্রকার অভিযোগ নেই  ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরীর বিরুদ্ধে । ওএমএস এর চাল থেকে শুরু করে  সরকারী সকল বরাদ্ধই তিনি সমান ভাবে বন্টন করে যাচ্ছেন ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ডের খেটেখাওয়া মানুষদের ।  

    ওয়ার্ড ঘুরে ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে দেখা যায় ভিন্ন চিত্র , ইউনিয়ন এই চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরী নিজে তত্বাবধানে উপস্থিত থেকেই  সরকারী ত্রান মানুষদের মাঝে বিতরন করছেন । ত্রান নিতে আসা মানুষেরা জানান,কোনো প্রকার হয়রানি ও ঝামেলা ছাড়ায় ত্রান উঠিয়ে নিচ্ছেন তারা । মানুষের এই বিপদের দিনে জনগনের পাশে দাড়াঁনো মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনা ও জনপ্রতিনিধি-দের  আন্তরিক ভাবে ধন্যবাদ জানান । এ দিকে চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরী বলেন, করোনা প্রতিরোধে আমার ইউনিয়ন এর জনগন অনেক সচেতন । আমাদের নেতা  মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এর নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের এইরকম ভাবেই নির্দেশনা দেওয়া আছে। প্রথম থেকেই আমরা ব্যাক্তি উদ্যেগে সাংসদ এর নির্দেশমতে ত্রান বিতরন করেছি এখন সরকারী ত্রান এসেছে,তাই গরীবের হক নিজে থেকেই বিতরন করছি ।আমার ইউনিয়ন এর সকল মানুষদের খোজঁ খবর নেওয়া হচ্ছে,একটি মানুষও যেন না খেয়ে থাকতে হয় এইরকম পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছি ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad