রাতের আধারে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন-ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ শুভ
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন /
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক মুন্সীর যোগ্য পুত্র ব্যারিস্টার শাহাদাত হোসেন এবং ইঞ্জিনিয়ার সাজ্জাদ শুভ। তারা দুই ভাই করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ইঞ্জিনিয়ার সাজ্জাদ শুভ পিতার আদর্শে একজন সুশিক্ষায় শিক্ষিত জনদরদি মানুষ। তিনি এই ১৪/৪/২০২০ ইং পহেলা বৈশাখের মধ্যরাতে নারায়ণগঞ্জ - ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এর তরফ থেকে এবং কুতুবপুর ইউনিয়ন যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক মুন্সি এর সার্বিক তত্তাবধানে, এম পি মহোদয়ের দেয়া কিছু উপহার সামগ্রী ( ত্রান ) তার কিছু স্বেচ্ছাসেবী বন্ধুদের নিয়ে অসহায় গৃহবন্দি মানুষদের মাঝে রাতের আধারে ঘরে ঘরে গিয়ে বিতরণ করলেন। এসময় তিনি বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষ্যে একসাথে মানুষ জড়ো না করে, একটু কষ্ট করে এই রাতের আধারেই সবার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে আসছি।পৃথিবীব্যাপি এই মহা দুর্যোগ এর সময়ে এটাই আমাদের পহেলা বৈশাখ উদযাপন।এর চেয়ে ভালো উদযাপন আর কি বা হতে পারে!শুভ নববর্ষ ১৪২৭। তিনি আরো বলেন, সামনে পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমরা সকলেই ঘরে বসে তারাবির নামাজ পড়বো। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের করোনা থেকে মুক্তি দান করবে।


কোন মন্তব্য নেই