Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীর গোদাগাড়ীতে চাল সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,নয়ন ঘোষ / রাজশাহীর গোদাগাড়ীতে সরকারের বরাদ্দকৃত  ১০ টাকা কেজির চালসহ  আওয়ামী লীগের এক নেতাকে অভিযান চালিয়ে  গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতার নাম আলালউদ্দিন (স্বপন)। তিনি গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে যানা যায়। আজ শনিবার (১৮ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়। তিনি খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলার।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকারও ছিলেন।
    ইউএনও নাজমুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলালউদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। রেজিস্ট্রারে তিনি দেখিয়েছেন মাথাপিঁছু পাঁচ কেজি করে ৪৯২ জনকে ১০ টাকা দরে চাল দেয়া হয়েছে।
    তিনি বলেন, স্বপনের রিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন। আবার রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষরই নেই।

    এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ী হতে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। সরকারি বস্তা থেকে বের করে চালগুলো সাধারণ বস্তায়  রাখা হয়েছিল। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার বাদী হবেন বলে জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad