Header Ads

  • সংবাদ শিরোনাম

    ৩৩৩নম্বরে ফোন পেয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও আলমগীর হোসেন

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ  / 
    চাঁপাইনবাবগঞ্জে দাপ্তরিক নম্বরসহ ৩৩৩ নম্বরে ফোন পেয়ে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হোসেন। আজ শনিবার (১৮ এপ্রিল) ৭জনের বাড়িতে তিনি খাদ্য পৌঁছে দেন। এর আগে তিনি আরো ১১ জনের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছেন।
    জানতে চাইলে ইউএনও মো. আলমগীর হোসেন বলেন-করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মানবিক কর্মসূচির আওতায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতেও দিন মজুর, রিকশা চালক ও রিকশা ভ্যান চালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক ও ভবঘুরে এবং তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
    কিন্তু অনেক মানুষ যারা বাইর বেরুতে পারছেন না অথচ কষ্টে আছেন তারা ৩৩৩ তে ফোন করছেন পাশাপাশি দাপ্তরিক নম্বরেও ফোন করছেন। তাই এই ফোন পেয়ে তাদের বাড়ি বাড়ি গিযে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad