বাংলাদেশ সরকারের জনগণের জন্য প্রণোদনা বিতরণ এর ফরম কাজ নিরলসভাবে করছেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওয়াসি উদ্দিন নূরানী
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ- ঢাকা মহানগর দক্ষিণ এর কদমতলী থানা এলাকার একজন মহৎ মনের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওয়াসি উদ্দিন নূরানী। তিনি বর্তমানে শ্যামপুর, যাত্রাবাড়ী, কদমতলী থানা, প্রেসক্লাব ফাউন্ডেশন, সভাপতি, বায়তুশ সালাম জামে মসজিদ, সভাপতি, রায়েরবাগ মার্কেট মালিক সমিতির, সভাপতি। এছাড়াও তিনি শরিয়তপুর জেলা জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি, কদমতলী থানা কমিউনিটি পুলিশ এর সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগ ছিলেন। তিনি এই মহামারী দুর্যোগকালীন সময়ে করোনা ভাইরাস মোকাবেলায় নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ সহ সার্বিক সহযোগিতায় প্রতিনিয়ত কর্মহীন গৃহবন্দী মানুষের পাশে গরিবের বন্ধু হয়ে সহায়তা করছেন এবং নোবেল করোনা ভাইরাসের মহামারী মোকাবেলার জন্য বাংলাদেশ সরকারের প্রণোদনা বিতরণে সরকারের নির্দেশ মোতাবেক জনগণের মধ্যে ফরম বিতরনের কাজ নিরলস ভাবে করছেন। যেনো গরিব-দুঃখী, কর্মহীন, গৃহবন্দী সর্বশ্রেণীর প্রতিটি পরিবার এই প্রণোদনা সঠিকভাবে পায়। সামনে মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনেরা যেন ইফতারের পর ভালো ভবে খেতে পারেন তার জন্য প্রতিনিয়ত দোয়া করেন এবং সকলকে তারাবির নামাজ ঘরে বসে আদায় করার জন্য ফরিয়াদ জানান এই মহান ব্যক্তিটি।


কোন মন্তব্য নেই