দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন'র নেতৃত্বে কর্মহীন অসহায় ১০০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিনিধি /
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় পৌরসভার ১০০টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শনিবার সকালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরের নিজস্ব অর্থায়নে করোনা মোকাবেলায় ও রমজানুল মোবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেন সামাজিক দূরত্বে বজায় রেখে নিজে ড্রাইভিং করে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম, শাহাদাত হোসেন, উপজেলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান ও বাবু পাঠান।
এই বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন জানান, আমার প্রিয় নেতা রাজি মোহাম্মদ ফখরুল পর্যায়ক্রমে দেবিদ্বারে প্রত্যেকটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। রাজী মোহাম্মদ ফখরুল(এমপি) মহোদয়ের নির্দেশে আমি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কে সাথে নিয়ে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো চেস্টা করেছি এবং করবো ইনশাআল্লাহ।


কোন মন্তব্য নেই