Header Ads

  • সংবাদ শিরোনাম

    গরীব অসহায় মানুষের একমাত্র ঠিকানা মালেক সংসদের উদ্যোগে- ১০০ টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরন


    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / 
    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ টায় প্রবীন সাংবাদিক মোখলেসুর রহমান তোতার সার্বিক তত্ত্বাবধানে অসহায় মানুষদের আশ্রয়স্থল মালেক সংসদের উদ্যোগে পাগলা, পশ্চিম নয়ামাটি, কামালপুর, পাগলা বৈরাগীবাড়ি, পাগলা পূর্বপাড়া সহ বিভিন্ন এলাকার অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মালেক সংসদের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অসহায় দুস্থ মানুষের বন্ধু মোঃ আব্দুল মালেক মুন্সী বর্তমানে খুব অসুস্থ। এই অসুস্থতার মাঝেও তার কর্মীদের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য পরামর্শ সহ কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন। এমনকি অসহায় সাংবাদিক ভাইদের পাশেও তিনি সর্ব সময় পাশে ছিলেন এবং আছেন। সেই লক্ষ্যেই এবার প্রবীন সাংবাদিক মোখলেসুর রহমান তোতার তত্ত্বাবধানে সাংবাদিকদের মাধ্যমে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক আরিফ, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন বাদল, মোঃ মোশারফ হোসেন, মোঃ হারুনুর রশিদ। মহান রমজান মাস আল্লাহর ইবাদতের মাস। কিন্তু এই মাসে করোনা ভাইরাসে ধনী গরিব সকলে বিপর্যস্ত হয়ে পড়েছে। লকডাউন বন্দি মানুষের পাশে অসুস্থতার মাঝেও মোঃ আব্দুল মালেক মুন্সী যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা কুতুবপুরের সাধারণ জনগণ মনে রাখবে চিরকাল। এই মহান মানুষটির দ্রুত সুস্থতা কামনা করেন প্রবীন সাংবাদিক মোখলেসুর রহমান তোতা সহ সকল সাংবাদিকবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad