Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জের মনাকাষায় সাপে কামড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু-১


    স্টাফ রিপোর্টার,সৌরাব আলী / 
    শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে সাগর আলী নামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক যুবকের মৃত্যু হয়েছে। সে মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের (৪নং ওয়ার্ড) মানিক আলী ওরফে মানিক মেকারের ছেলে। গতকাল বিকেলে ৪টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে সাগর। এরপর প্রথমে তাকে স্থানীয় কবিরাজ দেখানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেয়ার পথে রাত ৮টার দিকে সে মারা যায়। মনাকষা ইউপি সচিব আব্দুর রকিব ঘটনাটি নিশ্চিত করে জানান, আজ
    সকালে সাগরের দাফন সম্পন্ন হয়েছে। সাগর উপজেলার ধাইনগর কলেজ থেকে চলতি সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল বলেও জানান ইউপি সচিব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad