বাকেরগঞ্জে স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
শাহিন হাওলাদার,বরিশাল প্রতিনিধি /
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে হতদরিদ্র মানুষের অনেকেই আছেন অর্ধাহারে-অনাহারে। যে কারণে দিনমজুর থেকে নিন্মশ্রেনীর মানুষের আয়-রোজগার বন্ধ রয়েছে। অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটাতে আজ সোমবার দুপুরে বাড়ি বাড়ি গিয়ে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ১৫ টি পরিবারের মাঝে তৃতীয় বারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুনের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ২টি সাবান, এক লিটার তেল, লবণ ও চিনি।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ আবুল বসার, ভাইস-চেয়ারম্যান মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিমা আক্তার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাব্বি হাওলাদার, ক্রীড়া সম্পাদক সাগর হাওলাদার প্রমূখ। এ সময় স্বদেশ বন্ধু মানবতার সেবা সংগঠনের চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন বলেন, যতদিন আল্লাহ আমাদের এই মহামারী করোনা থেকে রক্ষা না করেন, ততদিন সাধ্যমত হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করব।



কোন মন্তব্য নেই