র্যাব-৫ এর অভিযানে ৪৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৪
স্টাফ রিপোর্টার,সৌরাব আলীঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ভোর ০৪:১৫ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
অভিযানে ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটকৃতরা হলেন ১।মোঃ শরীফ হোসেন(২৬), পিতা-মোঃ আলাউদ্দিন ২। মোঃ আরিফ হোসেন (২৪), পিতা-মোঃ কুদ্দুস, উভয় গ্রাম:মির্জাখালী, উভয় থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলা ৩। মোঃ সোহেল রানা (৩৩), পিতা- মৃত হযরত আলী,গ্রাম: হাটলক্ষীগঞ্জ, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ ৪। মোঃ রাজিব হোসেন(২৫), পিতা- মৃত- মকলেছুর রহমান, গ্রাম: সুমিত্রা, থানা- কালকিনি, জেলা-মাদারীপুর।
আটকের সময় র্যাব ৪৬৫ বোতল ফেন্সিডিল, ০৫ টি মোবাইল ফোন, ০১ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড, ২৬০ বস্তা সিমেন্ট, ০১ টি ট্রাক, ০১ টি কাভার্ড ভ্যান , ০২ সেট যানবাহন নথি, ০১ টি চালান ফরম, নগদ ১০,৭০০/-টাকা, ০২ টি ড্রাইভিং লাইসেন্স, ০২ টি জাতীয় পরিচয়পত্র, ৫০ টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কোন মন্তব্য নেই