কাঁদায় নেমে কৃষকের ধান কাঁটলো ছাত্রলীগ
মোহাম্মদ শরীফ।।
করোনার প্রভাব ও বৃষ্টিতে দিশেহারা কুমিল্লার কৃষকেরা। করোনার কারনে উত্তর বঙ্গের শ্রমিক মিলছে না কুমিল্লায়। বৃষ্টির কারনে জমিতে কাঁদা সৃষ্টির ফলে স্থানীয় কৃষি শ্রমিকদের উচ্চ মূল্য দিয়েও পাওয়া যাচ্ছে না। ইরি মৌসমে ধানের বাম্পার ফলন হলেও, শ্রমিক সংকটের কারনে পাঁকা ধান ঘরে তুলতে বিপাকে পড়েছিলেন এখানকার কৃষকেরা। এমন করুণ পরিস্থিতিতে দিশেহারা কৃষকের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। দেবিদ্বার উপজেলায় প্রতিদিন শতাধিক কর্মী বিনা পয়সায় ধান কাঁটা ও মারাই করে কৃষকের বাড়ি পৌছে দিচ্ছে। কাঁদায় ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দেওয়ার এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। বৃহস্পতিবার ফতেহাবাদ ইউনিয়নের নোয়াবগঞ্জ কৃষি মাঠে দরিদ্র কৃষকের ধান কাটা অভিযান শুরু করে সংগঠণটি। এতে মুক্তিযুদ্ধা, বিধবা ও অসহায় সহ বেশ কিছু কৃষকের জমির ধান কেটে, মারাই করে বাড়ি পৌছে দেয় সংগঠণের কর্মীরা। অসহায় কৃষকেরা জানান, ছাত্রলীগের এমন উদ্যোগ বিপদের মধ্যে তাদের জন্য আশির্বাদ হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, ' মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ইসলামের নির্দেশক্রমে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আমাদের ধান কাঁটা অভিযান যতদিন মাঠে ফসল থাকবে অব্যাহত থাকবে'। উল্লেখ্য, সারা দেশে আলোড়ন সৃষ্টি করা 'হ্যালো ছাত্রলীগ' প্রজেক্ট কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ প্রথম সূচনা করেছিল।


কোন মন্তব্য নেই