Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনাভাইরাস নিয়ে ইসলাম কী বলে!


    অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম। 

    গত ডিসেম্বরে চীনের উহান নগরে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয় এবং ৩০ জানুয়ারি ২০২০ সালে এ রোগের আউট ব্রেককে Public Health Emergency of International concern (PHEIC) হিসেবে ঘোষণা করা হয় এবং ১১ মার্চ ২০২০ তারিখে বিশ্বস্বাস্থ্য সংস্থা COVID-19 কে বৈশ্বিক মহামারী(Pendamic) হিসেবে ঘোষণা করা হয়। যা আস্তে আস্তে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পরে। 
    সারা বিশ্বে গতকাল পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৯৬০৪০৫ জন এবং মৃত্যুর সংখ্যা  প্রায় ১২৪৮০০ জন। 
    করোনাভাইরাস ছড়ানোর কারণ যাই হোক হাদিসে অপরিচিত মহামারী ছড়িয়ে পড়ার যে কারণ উল্লেখ রয়েছে তাহলো- ‘অশ্লীলতার ভয়াবহতা ছড়িয়ে পড়া। অনেকে মহামারী ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে অশ্লীল কাজে লিপ্ত হওয়াকে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে- ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন কোনা জাতির মধ্যে অশ্লীলতা-বেহায়াপনা ছড়িয়ে পড়বে তখন তাদের মধ্যে এমন এমন রোগব্যাধি ছড়িয়ে পড়বে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। (ইবনে মাজাহ) 
    যখন কোনো জনপদে অপরিচিত মহামারী দেখা দেয় তখন মানুষের জন্য ইসলামের দিক-নিদের্শনা হলো- ‘সর্ব প্রথম আল্লাহ তাআলা কর্তৃক তাকদীরের উপর খুশী থাকা। সাওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করা। আল্লাহর কাছে ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বেঁচে থাকতে সাহায্য চাওয়া।’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে এসব অবস্থায় সান্ত্বনা দিতেন। হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, ‘মহামারি আল্লাহ তাআলার একটি শাস্তি। তবে তা মুসলমানদের জন্য আল্লাহর রহমত।’ (বুখারি) 
    যারা আল্লাহ তাআলার উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রাখে, সেসব লোকের পায়ে যদি কোনো কাটাও ফুটে, তবে তারা আল্লাহর কাছে এর বিনিময় পাবে। সুতরাং যারা মাহামারীর ভয়াবহ অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে তাদের জন্য এটি মহামারি নয়। এদের জন্য এটি আল্লাহর রহমত। এর মাধ্যমে তাদের গোনাহ মাফ করে দেবেন।
     সব সময় এ দোয়াটি পড়া- اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাচি ওয়াল জুনুন ওয়াল ঝুজাম ওয়া মিন সায়্যিল আসক্বাম।’ (আবু দাউদ, তিরমিজি) অর্থ : ‘হে আল্লাহ! আপনার কাছে আমি শ্বেত রোগ থেকে আশ্রয় চাই। মাতাল হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। কুষ্ঠু রোগে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। আর দূরারোগ্য ব্যাধি (যেগুলোর নাম জানিনা) থেকে আপনার আশ্রয় চাই।’ তিরমিজিতে এসেছে, আরও একটি দোয়া পড়তে বলেছেন বিশ্বনবি- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’ অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি) সুতরাং কোনো অঞ্চলে মহামারী দেখা দিলে সেখান থেকে পালিয়ে না যেয়ে ওই অঞ্চলেই ধৈর্যধারণ করে বসবাস করা। যারা সে অঞ্চল থেকে না পালিয়ে ধৈর্যধারণ করে অবস্থান করবে, যদি তারা সেখানে মারাও যায়, এটি হবে তার জন্য শহিদি মৃত্যু।
    হজরত রাসুলুল্লাহ (সা.)-এর যুগে ভারী বৃষ্টির দরুন মসজিদে জামাত আদায় না করে বাড়িতে পড়ার দৃষ্টান্ত আছে। ইসলাম বাস্তবতা বুঝে সেই বাস্তবতার আলোকে চলতে বলে। এ যুক্তিতেই আজানে নামাজের জন্য আহ্বান জানানো এবং ‘সাল্লু ফি রিহালিকুম’ ‘সাল্লু ফি বুয়ুতিকুম’ বলে ঘরে বা বাড়িতে নামাজ পড়ার উৎসাহ দেওয়াকে সমর্থন করা যায়। কারণ মানুষের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা প্রদানকে ইসলাম অবশ্যই গুরুত্ব দেয়। আর বাস্তবতার আলোকে এসব বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই। 

    বর্তমানে মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া জন্য কিছু কিছু ইসলাম নিয়ম ব্যতিক্রম করা যাবে যেমন -
    আপতকালিন সময়ে মুসাফাহা ও কোলাকুলি না করার বিষয়ে রাসুল দঃ থেকে বর্ণিত আছে,  একদা রাসুল দঃ এর নিকট আগত সাকীফ গোত্রের প্রতিনিধি দলের একজন কুষ্ঠ রোগী থাকায় রাসুল দঃ তাকে বললেন " তুমি চলে যাও,আমি তোমার বাইয়াত গ্রহণ করছি।(মুসলিম ৫৭১৫)
    ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষও মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও সতর্কতার লক্ষ্যে বিদেশ ফেরত, জর, হাঁচি ও কাশিতে আক্রান্ত এবং অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যেতে পরামর্শ দিয়েছে এবং পরবর্তীতে ৫ ওয়াক্ত নামাজে ৫ জন ও জুমার নামাজে সর্বোচ্চ ১০ দশ জন অংশ গ্রহণ করতে নির্দেশনা দেন।
    পরিশেষে বলতে চাই আসুন, সবাই ঘরে থাকি, নিজে নিরাপদ থাকি, পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad