Header Ads

  • সংবাদ শিরোনাম

    সাংবাদিক কাজলের সন্ধানে জবি শিক্ষার্থীদের ব্যাতিক্রমী ক্যাম্পেইন


    অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ 

    '' আর কতদিন অপেক্ষা করতে হবে? আসলে তুই তোর বাবাকে ফেরত আনতে পারবি তো? মায়ের  এমনই অনেক আকুতিভরা প্রশ্নের জবাব দিতে পারেনা দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক ও ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক। সন্ধান মিলেনি নিখোঁজ হবার প্রায় এক মাস অতিবাহিত হবার পরেও।নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধানে এবার ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

    গত ৮এপ্রিল থেকে সাংবাদিক কাজলের সন্ধানে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা 'Where is Kajol?' ক্যাম্পেইন করছে।সাদা কাগজে ''Where is Kajol'' লিখে সেটি হাতে নিজের ছবি তুলে  নিজেদের ফেইসবুক প্রোফাইল থেকে পোস্ট দিয়েই নিয়মিত ক্যাম্পেইন করছে। এই ক্যাম্পেইন চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। করোনার প্রকোপে ক্যাম্পাস বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমেই জবি শিক্ষার্থীরা এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। 

    ক্যাম্পেইনের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিউল আলম বলেন,"নাগরিকদের মুক্তবুদ্ধি চর্চার জায়গাটা  সমুন্নত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলা একজন সাংবাদিকের শুধু ব্যক্তিগত না পেশাগতভাবেও তার দায়িত্ব আর এই দায়িত্ব পালনে যারা বাধার সৃষ্টি করে তারা মূলত সত্যকে ভূলন্ঠিত করে মিথ্যাকে সত্যের উপরে প্রতিষ্ঠা করতে চায়। তার বাস্তব উদাহরণ হলো আমাদের সহপাঠী পলকের বাবা ফটো সাংবাদিক কাজলের গুম হওয়া। ব্যক্তিগভাবে আমি মনে করি আমাদের সবাইকে " Where is Kajol" ক্যাম্পেইনে যুক্ত হওয়া দরকার কারণ দুষ্কৃতকারীদের এই চেষ্টা শুধু সাংবাদিক কাজলের মুখ বন্ধ করা না বরং গোটা বাংলাদেশের সাংবাদিকতা এবং মুক্তবুদ্ধি চর্চাকে গলা টিপে হত্যা করা। একজন গণমাধ্যমকর্মীকে খুঁজে না পাওয়া যেমন স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি তেমনি হুমকি স্বাধীন দেশের জন্যও।আমরা অতি শীঘ্রই সাংবাদিক কাজলের সন্ধান চাই।চলমান পরিস্থিতিতে বিষয়টি সবার নজরে আনার জন্যই আমাদের এই ক্যাম্পেইন করা।
    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তামান্না ইসলাম বৃষ্টি জানান, আমাদের সহপাঠী পলকের বাবা ফটো জার্নালিস্ট কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মাসের ১০ তারিখ থেকেই তিনি নিখোঁজ আছেন। একটি স্বাধীন রাষ্ট্রে একজন গণমাধ্যমকর্মী খোঁজ না পাওয়া স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি। আমরা শীঘ্রই  সাংবাদিক কাজলের সন্ধান চাই। ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা সাংবাদিক কাজলের নিখোঁজ হবার ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।
    উল্লেখ্য,গত ১০ মার্চ নিজ পত্রিকার অফিস থেকে বের হবার পর থেকেই নিখোঁজ  দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক ও ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।যার  প্রতিবাদস্বরূপ গত ১৬মার্চ সাংবাদিক কাজলের সন্ধানের দাবিতে বিক্ষোভ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad