বালিয়াডাঙ্গায় জরুরী খাদ্যশস্য বিতরণ
স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ /
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে মানবিক কর্মসূচির আওতায় জরুরী খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে এসব বিতরণ করা হয়। বুধবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যশস্য বিতরনের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ০৯নং ওয়ার্ড সদস্য মো. আবু সালেহ আল হাম্মাদ রাজীসহ অন্যান্যরা। এসময় ২ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে অসহায়, কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম।


কোন মন্তব্য নেই