Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে রিক্সাচালকে আকস্মিক মৃত্যু। করোনা আতংকে লাশ পড়ে থাকে অনেকক্ষণ

    স্টাফ রিপোর্টার,সৌরাব আলী। 
    চাঁপাইনবাবগঞ্জে তোফাজ্জল হোসেন (৬০) নামে এক রিক্সাচালক রিক্সা চালানোর সময় শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে হঠাৎ করে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    মৃত তোফাজ্জল হোসেন হচ্ছেন সদর উপজেলার বারঘরিয়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। ঘটনাটি আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটলে স্থানীয়রা করোনা আতংকে তার কাছে না ভিড়ে পালিয়ে যায়।
    ফলে লাশটি দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকে। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
    এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ওই বৃদ্ধের এ্যাজমা অসুখ ছিলো, ধারণা করা হচ্ছে তিনি হার্ট এ্যটাকে মারা গেছেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad