Header Ads

  • সংবাদ শিরোনাম

    ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন প্যানেল চেয়ারম্যান তাসেম আলী

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে থমকে গেছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে খেটে-খাওয়া, অসহায়, দরিদ্র জনগোষ্ঠী। ঘরে থাকা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনি কর্মহীনদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী। ব্যক্তিগত উদ্যোগে তিনি গোবরাতলা, বেহুলা, অরুনবাড়ী, দিয়াড় ধাইনগর, সরজন, মহিপুরসহ ইউনিয়নের সকল ওয়ার্ডে ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। বুধবার সকালে গোবরাতলা ইউনিয়নের মহিপুর গোরস্থান আমবাগানে তিনি এসব বিতরণ করেন। এসময় প্রত্যেকের মাঝে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু ও ৫০০ গ্রাম মসুর ডাল খাদ্যসামগ্রী প্রদান করেন। বিতরনের সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী, সমাজসেবক সাদিউজ্জামান মিয়া সাদি, ইউপি সদস্য মো. মমিনুল ইসলাম, মহিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলহাজ্ব নাজমুল হক, চাঁপাই গ্রামীণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাসির আলীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। 

    খাদ্যসামগ্রী বিতরণের আগে সহায়তা নিতে আসা ব্যক্তিদের সকলকে সাবান দিয়ে ঘনঘন ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানান জনপ্রতিনিধি তাসেম আলী। আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad