Header Ads

  • সংবাদ শিরোনাম

    বৈশাখের আনন্দে গৃহবন্দী অসহায় মানুষগুলো যেন দুবেলা-দুমুঠো খেতে পারেন তাঁর জন্য পাশে দাঁড়ালেন-মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা

    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেন / 

    নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের একজন দক্ষ জনপ্রতিনিধি মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা। যিনি মরহুমা মায়ের স্বপ্ন পূরণের জন্য ৪,৫,৬ নং ওয়ার্ডের মানুষের সেবা করতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। নারায়ণগঞ্জ এর অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ। লকডাউন এর কারণে মানুষের খাবারের সন্ধান করা যখন অসম্ভব হয়ে উঠেছে তখন মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা নিজ অর্থায়নে ত্রাণসামগ্রী প্রতিনিয়ত অসহায় গৃহবন্দী মানুষের মাঝে বিতরণ করছেন। দিনরাত মানুষের সেবা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস পরিশ্রম করছেন। এই বৈশাখের প্রথম দিনেও গরিব, দুঃখী, অসহায়, গৃহবন্দী, নিম্নআয়ের মানুষগুলো যেন দুবেলা দুমুঠো খেয়ে নববর্ষের দিনটি ভালভাবে কাটাতে পারে তার জন্য গতকাল রাতে ঘরে ঘরে গিয়ে  অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, আজ নববর্ষ পালন করলাম অভুক্ত, অনাহারী, দিনমজুর, কর্মহীন মানুষগুলোর জন্য নিজ অর্থায়নে দুমুঠো খাদ্য সামগ্রী উপহারগুলো ২য় ধাপে এবার ২০০ পরিবারের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে। আমাদের সমাজের মধ্যে যাদের সামর্থ্য আছে চলুন না আমরা এই অনাহারী মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। তাহলে এ অনাহারী মানুষগুলোর নিস্তব্ধ কান্নাগুলো কাউকে আর শুনতে হবেনা । নয়তো উপরওয়ালা সব দেখছেন কাউকে ক্ষমা করবেন না। তিনি আরো বলেন,৪,৫,৬ নং ওয়ার্ডের জনগণের মাঝে আমি বেঁচে থাকতে চাই। এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রতিটি পরিবারকে সাধ্যমত ত্রাণ সামগ্রী দিচ্ছি এবং যারা এখনো পায় নাই তাদের জন্য দেবার চেষ্টা করতেছি।  সর্বশেষে তিনি বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলকে আল্লাহ হেফাজত করুক।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad