Header Ads

  • সংবাদ শিরোনাম

    ডাঃ আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, নয়ন ঘোষ / 

    চাঁপাইনবাবগঞ্জ শহরের পৌর এলাকার পুরাতন বাজারে  সকাল বেলা সবজি ও পেঁয়াজের বাজারে জায়গা  স্বল্পতার কারণে জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় না থাকায়, চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশে রাস্তার ধারে কাঁচা সবজি ও পেঁয়াজের বাজার আজ ১৫ এপ্রিল বুধবার থেকে ডাঃ আ.আ.ম.মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম অর্থাৎ নতুন স্টেডিয়ামে স্থানান্তর করেন জেলা প্রশাসন। এতে নতুন স্টেডিয়ামে সবজি ও পেঁয়াজের বাজারে সামাজিক দূরত্ব বজায় না রাখাই অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উড়াঁও এর নেতৃত্বে  বিশেষ অভিযান চালানো হয়।

    উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন,
    জনাব মোঃ সাইফুল ইসলাম জেলা প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মো. ইমরান হোসেন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
    মোঃ নুরুল ইসলাম জেলা বাজার অনুসন্ধানকারী, 
    মোঃ জহিরুল ইসলাম সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিদপ্তর, সহ আনসার কর্মী ও গণমাধ্যম এর সদস্য। 

    উল্লেখ্য যে, সবজি ও পেঁয়াজের ব্যবসায়ীদের সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান করে জেলা প্রশাসন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad