করোনা মহামারী দুর্যোগ মোকাবেলা করে বাঁচার জন্য সহায়তা চেয়ে ফরিয়াদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন জনসাধারণ
স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ এর প্রতিটি ওয়ার্ড লকডাউনে রয়েছে। করোনা ভাইরাস মহামারী বৈশ্বিক দুর্যোগ আমাদের বাংলাদেশেও ভয়ানক ভাবে আঘাত হেনেছে। এর মধ্যে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা। এখানে প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই জনগণকে সচেতন হবার জন্য নারায়ণগঞ্জ- ৪ আসন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান জনসাধারণকে সচেতনতার লক্ষে মিনতি জানিয়ে যাচ্ছেন এবং সরকারি ও নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ সহ নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফরিয়াদ জানালে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সাথে সাথে পদক্ষেপ নিয়ে ল্যাব স্থাপনের ব্যবস্থা করেন। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলার জন্য কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড পুরুষ মেম্বার, মহিলা মেম্বার এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা সহ বিভিন্ন মানব সেবা সংগঠন সরকারি এবং নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। সাথে সাথে জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করছেন।কিন্তু এরপরেও খাদ্য চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নতুন কর্মসূচি হাতে নিয়েছেন। কিন্তু জনসাধারণের একটাই চাওয়া, লকডাউন এলাকাগুলোতে মুমূর্ষু রোগীদের জন্য পরিবহন ব্যবস্থা করা, কুতুবপুর ইউনিয়নের প্রতিটি অলিতে গলিতে জীবাণুনাশক স্প্রে প্রতিনিয়ত ছিটিয়ে দেওয়া যাতে করোনা মহামারী ভাইরাসের জীবাণু ধ্বংস করা সহজতর হয় এবং মশার উপদ্রব কমে যায়। কারণ, গত বছর ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় দেশের প্রায় প্রতিটি অঞ্চলে অনেক মানুষ মারা গিয়েছে। এই কুতুবপুর এলাকায় মশার উপদ্রব বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে মশার উপদ্রবে।এর জন্য করোনা ভাইরাস জীবাণু ধ্বংস করার জন্য জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে একই সাথে মশার উপদ্রব ধ্বংস করা একান্ত প্রয়োজনীয়। আর তা না হলে ডেঙ্গুও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সাধারন জনসাধারণ লকডাউন মেনে চলা প্রয়োজন। বিশেষ করে, কুতুবপুর ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকার মানুষজনের আরও সচেতন হওয়া প্রয়োজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহায়তা পাওয়ার জন্য তাদের নির্দেশনা মেনে চলা প্রয়োজন। এছাড়াও, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি বাড়িওয়ালাকে দয়াশীল দৃষ্টিতে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের আলহাজ্ব একেএম শামীম ওসমানের বিশেষ অনুরোধ মেনে অসহায়, গরীব, কর্মহীন, গৃহবন্দী ভাড়াটিয়াদের ১ মাসের বাড়ি ভাড়া মওকুফ করলে ভাড়াটিয়ারা চির উপকৃত হত। এটাই কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাধারণ জনসাধারণের ফরিয়াদ।


কোন মন্তব্য নেই