Header Ads

  • সংবাদ শিরোনাম

    অঘোষিত লকডাউনের মধ্যে দিয়ে ব্যক্তিগত উদ্যোগে যুবলীগের সামগ্রী বিতরণ।


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:নয়ন ঘোষ  / 
    শিবগঞ্জ উপজেলার মানুষ মানুষের জন্য করোনা ভাইরাসের কারণে  সারাদেশে আজ অবরুদ্ধ। বিশেষ করে দিন আনে দিন খায় খেঁটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে।মানবিক দিক বিবেচনা করে রিকসা চালক  মানুষগুলোর বাড়িতে বাড়িতে  গিয়ে যুবলীগের উদ্যোগে সামগ্রী বিতরণ, ৪,৫,ও ৭ নম্বর ওয়ার্ডের করোনা ভাইরাস সংক্রমণ রোধে শতাধিক সামগ্রী বিতরণ অতি দরিদ্র, দুস্হ , দিনমজুর, কর্মহীন ও অসহায় সল্প  আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য প্যাকেট বিতরণ করেন।

    ডাল,আলু,চিড়া,মুড়িও তেল বিতরণ করেন। তার পরে পরে আবারো,৫কেজি চাল,১লিটার সোয়াবিন তেল ও একটি মুড়ির প্যাকেট দেয়া হয় ।
    সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা  পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ আহমেদ সৌরভ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহিম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, সুইট ও উপজেলার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান মন্ডল। শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসিফ সৌরভ জানান, আমাদের উদ্দেশ্য অসহায় মানুষগুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। নভেল করোনা ভাইরাসের কথা মাথায় রেখে আমরা খাদ্য সামগ্রী বিতরণের সময় পরস্পরের মাঝে দূরত্ব নিশ্চিত করছি। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোর পাশে থাকার।এই সময় আসিফ আরো বলেন।আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দূর দিনে তাদের পাশে থাকা।এই কার্যক্রমই আমাদের শেষ না,ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad