Header Ads

  • সংবাদ শিরোনাম

    কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন সাবেক এমপি আব্দুল ওদুদ

    স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে কর্মহীন পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ। শনিবার সকালে সদর উপজেলা বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ দেয়া হয়। নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদ সদস্য আবুল বাসার, সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বজলার রহমানসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad