করোনায় সুবিধাবঞ্চিত পরিবারের ডাকে সাড়া দিলেন গুজাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ।
মোঃ জনি হোসেন করিমগঞ্জ /
সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ। আর এ মানুষকে সৃষ্টিকর্তা মনুষত্ব গুণাবলী দান করে সৃষ্টিতে করেছেন মহীয়ান। স্রষ্টা প্রত্যেক মানুষকে মনুষত্ব দান করলেও জগতের প্রার্থিব জীবনে বাস্তবতার নিরিখে অনেক মানুষের উপলব্ধিতে মনুষত্বের বিকাশ ঘটে না।লোভ ও মোহের উর্দ্ধে উঠে প্রত্যেক মানুষকে মনুষত্বের বিকাশ ঘটাতে হয়। কিন্তু সব মানুষ তা পারে না। লোভ লালসার উর্দ্ধে উঠে কিছু কিছু মানুষ জীবনে মনুষত্বের বিকাশ ঘটিয়ে সফল মানুষের স্বীকৃতির স্তরে নিজেকে উন্নীত করে। এরকম একজন সফল মানুষের প্রতিচ্ছবি প্রিয় মানুষ সততা, সৎ ত্যাগী অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার এক উজ্জল নক্ষত্র, জনদরদী, মানব হিতৈষী, শিক্ষাব্রতী সুশীল ভালো গুনের অধিকারি নতুন প্রজন্মের নবরত্ন ,সর্বস্তরের মানুষের আস্থা ভাজন সুখ দুঃখের সাথী ,গরীব দুখী মেহনতী মানুষের পরম আপনজন সোনালী, রাজপথের লড়াকু সৈনিক, মুজিব আদর্শের অকুতো ভয় সৈনিক,তরুন প্রজন্মের অহংকার গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ।
বতর্মানে বিশ্বব্যাপী আতঙ্কের এক নাম করোনা ভাইরাস।ইতিমধ্যে মহামারী আকার ধারন করেছে মরণ ঘাতী ভাইরাসটি। মানুষের জীবন কে মহা সংকটের মুখে ফেলে দিচ্ছে প্রতিটি মূহুর্ত। বিশেষ করে দেশের নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা।
এমন অবস্থায় যারা খেটে খাওয়া মানুষ,দিন মজুর তাদের অবস্থাটা কি?কেউ কি ভেবে দেখেছি একটু ? আজ তারা খুব দুশ্চিন্তায় দিন পার করছে,কি করে চলবে সংসার, এক দিকে লক ডাউন, অন্যদিকে পেট চালানোর চিন্তা, পেটকে তো আর লক ডাউন করা যায় না।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা মানবতার এই গান ও আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন’ শ্লোগানকে সামনে রেখে এই খেটে খাওয়া ও হতদরিদ্র অসহায় পরিবারের কথা চিন্তা করেই নিজ অর্থায়নে তাদের মাঝে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ।
করোনা আতঙ্কে ঘরে অবস্থান কারী করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৩৩ টি গ্রামের প্রায় ১০০০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে অসহায়,দরিদ্র,দিন মজুর ও শ্রম জীবী মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি পরিবারের মাঝে চাল, ডাল , তৈল, আলু,সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন গণমানুষের নেতা, গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ
এ প্রসঙ্গে মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজা সোহাগ বলেন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের প্রতিটি মানুষ আমার অস্তিত্বে মিশে আছে, মিশে আছে আমার অনুভূতিতে। দেশের এই সংকটকালীন সময়ে তাদের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব।’তিনি আরও জানান,অনেক গরীব মানুষ দিনে আয় করে দিনে খায়। করোনা ভাইরাসের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না। এছাড়াও তাদের ঘরে খাবার ও নেই। আমরা যতটুকু পারি তাদের সাহায্য কারার চেষ্টা করছি। আর এভাবে সবাই সাহায্য করলে গরিবরা খেয়ে বাচঁবে। বাচঁবে প্রাণের বাংলাদেশ
তিনি আরো জানান,করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের সমাজের অধিকাংশ পরিবার,কঠিন পরিস্থিতি মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছেন। সেখানে যারা অসহায়, ছিন্নমূল, গৃহহীন, কর্মহীন, ভবোঘুরে মানুষ আছেন,যারা দু’মুঠো ভাত না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। সেই অসহায় ক্ষুধার্ত ব্যক্তিদের খুজে বের করে তাদের কাছে খাবার পৌঁছে দেবার জন্য আমার এই ছোট্ট প্রয়াস মাত্র।সুনাম অর্জনের জন্য নয়, মানবতাকে জয় করাই আমার লক্ষ্যে, তিনি আরো বলেন অসহায়, হতদরিদ্র, না খেয়ে থাকা মানুষের পাশে আছি,পাশে থাকবো অনেক দিন-মজুর, অসহায় পরিবার খাদ্য সামগ্রী হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন। সে সময় সৃষ্টি হয় মানবতার এক বিশাল মেলবন্ধন।


কোন মন্তব্য নেই